Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

বাংলাদেশের রুটিন টিকাদান (EPI) সময়সূচি

 

শিশুর বয়স

টিকার নাম

যে রোগ প্রতিরোধ করে

জন্মের সাথে সাথে (০১৪ দিন)

BCG + bOPV-0

যক্ষ্মা (TB) ও পোলিও

৬ সপ্তাহ

Pentavalent-1 + bOPV-1 + IPV-1 + PCV-1

ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হেপাটাইটিস-বি, Hib, পোলিও ও নিউমোনিয়া

১০ সপ্তাহ

Pentavalent-2 + bOPV-2 + PCV-2

একই রোগসমূহের দ্বিতীয় ডোজ

১৪ সপ্তাহ

Pentavalent-3 + bOPV-3 + IPV-2 + PCV-3

একই রোগসমূহের পূর্ণ সুরক্ষা

৯ মাস

MR-1

হাম (Measles) ও রুবেলা

১৫ মাস

MR-2

হাম ও রুবেলার দীর্ঘমেয়াদি সুরক্ষা

গর্ভবতী নারীর টিকাদান (Td)

সময়

টিকার নাম

উদ্দেশ্য

চিকিৎসকের/স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী

Td (Tetanus-diphtheria)

মা ও নবজাতককে টিটেনাস এবং ডিপথেরিয়া থেকে সুরক্ষা প্রদান

ক্যাম্পেইনভিত্তিক টিকা (প্রয়োজন অনুযায়ী)

টিকার নাম

লক্ষ্য জনগোষ্ঠী

রোগ

TCV

নির্ধারিত বয়সের শিশু

টাইফয়েড

HPV

কিশোরী মেয়ে

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ

Vitamin A (ক্যাম্পেইন)

৫৯ মাসের শিশু

ভিটামিন-এ ঘাটতিজনিত জটিলতা প্রতিরোধ (এটি টিকা নয়, তবে জাতীয় ক্যাম্পেইনের অংশ হিসেবে দেওয়া হয়)

মনে রাখবেন: রুটিন টিকাদানের সময়সূচি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। তাই সর্বশেষ জাতীয় EPI সময়সূচি অনুসরণ করা উচিত।





কোনো বিপদে পড়লে যে দোয়া পড়বেন

বড় কোনো বিপদ অথবা কঠিন চ্যালেঞ্জে পড়লে— অনবরত আল্লাহর দুইটি গুণবাচক নাম জপতে থাকুন; বদর যুদ্ধের কঠিন দিনে নবীজি (সা.) এমনটি করেছিলেন। এমনকি এগুলো মহান আল্লাহর ইসমে আজমের অন্তর্ভুক্ত।

নবী কারিম (সা.) জীবনে যে কয়টি দিনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এবং ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন, তার মধ্যে বদর যুদ্ধের দিনটি অন্যতম। হাদিসে এসেছে— সেদিন তিনি অত্যন্ত বিনয় আর কাতরকণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দোয়া করছিলেন—

‘হে আল্লাহ!...যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে আজকের দিনের পর থেকে জমিনে আর কখনো তোমার ইবাদত করা হবে না।’ এমনভাবে তিনি দোয়া করছিলেন যে, তার কাঁধ হতে চাদর পড়ে গিয়েছিলো। এ দৃশ্য দেখে আবু বকর (রা.) ছুটে এসে চাদর তুলে দিয়ে— তাকে জড়িয়ে ধরে বললেন, ‘যথেষ্ট হয়েছে হে আল্লাহর রাসুল! আপনার রবের নিকট আপনি চূড়ান্ত প্রার্থনাই করেছেন।’ (ইমাম মুসলিম, আস-সহিহ, হাদিস : ৪৪৮০)

সেই কঠিন মুহূর্তে নবিজি আর কী করছিলেন? আলি ইবনু আবি তালিব (রা.) বলেন, ‘বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি— নবীজি সিজদারত অবস্থায় আছেন আর শুধু বলছেন— يَا حَيُّ يَا قَيُّوْمُ

উচ্চারণ : ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম

 

অর্থ : হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী

এর বেশি কিছুই বলছেন না।’ এরপর আলি (রা.) আবার যুদ্ধ করতে চলে যান। আবার ফিরে আসেন; এসে দেখেন— নবীজি একই অবস্থায় আছেন। এভাবে কয়েকবার এসে তিনি একই অবস্থায় পেয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা নবী (সা.)-কে বিজয় দান করেন। (ইমাম হাইসামি, মাজমাউয যাওয়াইদ, হাদিস : ১০/১৪৭; ইমাম হাইসামি (রহ.) বলেন, হাদিসটির সনদ হাসান)

যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, চোখ-মুখ অন্ধকার হয়ে যাবে; তখন খুব বেশি করে ‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম’ পড়া উচিত। নবী (সা.) তার অন্যতম সংকটময় মুহূর্তে এটি পড়েছিলেন, আল্লাহ্ সফলতা দিয়েছিলেন।

এছাড়াও আমাদের যেকোনো দোয়ার মধ্যে কিছু সময় পরপর এই বাক্য দুটো বারবার বলার অভ্যাস করা উচিত। কারণ, এগুলো ইসমে আযমের অন্তর্ভূক্ত। (ইমাম আবু দাউদ, আস-সুনান: ১৪৯৬)

হাফিজ ইবনুল কাইয়্যিম (রা.) বলেন, ‘দোয়া কবুল এবং দুঃখ-কষ্ট থেকে মুক্তির ক্ষেত্রে আল্লাহর ‘আল-হাইয়্যুল ক্বাইয়্যুম’ নামের এক বিশেষ প্রভাব রয়েছে।’ (যাদুল মাআদ : ৪/১৮৮)

নবীজির খাদেম বিশিষ্ট সাহাবি আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সা.)-এর কাছে কোনো বিষয় কষ্টকর (দুঃসহ) মনে হলে তিনি বলতেন— 

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

উচ্চারণ : ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগি-স।

অর্থ : হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। (তিরমিজি, হাদিস : ৩৫২৪)

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির মেধা তালিকা প্রকাশ আজ




জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির মেধা তালিকা প্রকাশ আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা ২৬ জানুয়ারি ২০১৭ তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফল বিকেল ৪:০০ টায় যে কোন মোবাইল থেকে  এন.ইউ-এর মাস্টার্স নিয়মিত ভর্তির মেধা তালিকা আগামীকাল প্রকাশ SMS এর মাধ্যমে SMS এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং রাত ০৯.০০ টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাস ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ থেকে শুরু হবে।

(মোঃ ফয়জুল করিম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর
জাতীয় বিশ্ববিদ্যালয়

ফেসবুকের সবকিছু এখন এক ক্লিকে (Add all friend, Reject all, Join, Invite, Follow)



Hello Friends, কেমন আছেন আপনারা ? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। অনেক দিন পর লিখতে বসলাম,শত ব্যাস্ততার মাঝে ও আপনাদেরকে সাহায্য করার জন্য ছুটে আসি। আজকে আপনাদেরকে দেখাব কিভাবে এক ক্লিকে ফেসবুকের সকল বন্ধুকে এড করা যায়। কীভাবে এক ক্লিকে সকল ফ্রেন্ড রিকুয়েস্ট Accept Cancel করা যায়। কীভাবে সবাইকে এক ক্লিকে গ্রুপে জয়েন করানো যায়। কীভাবে পেজের জন্য সবাইকে এক ক্লিকে Invite করা যায়। যাই হোক আমার কথা শুনতে শুনতে মনে হয় bored হয়ে গেলেন।
প্রথমে আপনাকে দুইটা গুগল ক্রোমের Extension এড করতে হবে। একটি হলো ‘Toolkit for facebook’ অন্যটি হলো ‘ Invite all friends on Facebook’ Extension কীভাবে এড করতে হয় আপনি যদি জেনে থাকেন ভালো কথা আর না জেনে থাকলে ফলো করেন।
১। প্রথমে মেনুতে ক্লিক করে সেটিং এ যান।
২। Extension এ ক্লিক করুন।
৩। get more Extension এ ক্লিক করুন


৪। সার্চ বক্সে আপনার এক্সটেনশান্টি সার্চ করুন

৫। তারপর আপনি Extension দুটি ক্রোমে এড করে নিন।

Invite all friends on facebook
এই Extension টি দিয়ে আপনি আপনার সকল ফ্রেন্ডকে আপনার পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করতে পারেন।
পদ্ধতিঃ
ফেসবুকে আপনার কাঙ্ক্ষিত পেজে যান (যে পেজে লাইক দেওয়ার জন্য সবাইকে ইনভাইট করবেন)। তারপরে ডান থেকে invite friends to like This এ ক্লিক করুন নিছের ছবির মত একটা পপ আপ বক্স আসবে।





তারপরে স্ক্রল করে একদম শেষ পর্যন্ত চলে যান। তারপরে কর্নার থেকে invite all এর যে আইকন সেটাতে ক্লিক করুন। কিছু সময় নিবে ব্যাস কাজ শেষ।

Toolkit for facebook


আপনি যেসব বোটন অটো চাপাতে চান সেসব বোটনে জান। যেমনঃ Add friend Button, Confirm Button, like Button, join button ইত্যাদি। তারপরে আপনার যতটুকু প্রয়োজন স্ক্রল করে সেখানে জান। তারপরে কর্নার থেকে Toolkit এর আইকনে ক্লিক করুন। তারপরে আপনি যে বোটন অটো চাপাতে চাচ্ছেন সে বোটন সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ। আপনাকে পায়কে।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবার জন্য শুভ কামনা রইলো। আমাদের টিউন গুলো দ্বারা যদি নূন্যতম ও উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক,টুইটার,গুগল প্লাস এ আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারো কোনো সমস্যা হলে টিউমেন্ট এ জানান।আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।

টিপস

কপিরাইট-২০২৬ © মুহাম্মদ আলম
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
মোবাইল নং:- ০১৮১৩-৯৯৬৩৩০